জন্মদিনে বাবা শাকিবের জন্য জয় ও বীরের আনা কেকে কী লেখা ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা শাকিবের জন্য জয়ের নিয়ে আসা কেকের মধ্যে লেখা ছিল, ‘হ্যাপি বার্থ ডে মাই কিং পাপা'
ছবি : সংগৃহীত

ঢালিউড তারকা শাকিব খানের বড় ছেলে জয়ের বয়স ছয় বছর। অন্যদিকে ছোট ছেলে বীরের বয়স সপ্তাহখানেক আগে তিন বছর পূর্ণ হয়েছে। বড় ছেলে বাবার জন্মদিন উদ্‌যাপনের বিষয়টি বুঝতে পারলেও ছোট ছেলের এখনো তা ঠিক উপলব্ধি করতে পারে না। তবে বাবার জন্মদিনে দুই সন্তানই বাবার সঙ্গে ছিল। জয় বাবাকে শুনিয়েছে জন্মদিনের গান আর বীর বাবার সঙ্গে খেলাধুলায় ব্যস্ত ছিল। তবে দুই সন্তান বাবা শাকিব খানের জন্মদিনের কেক কাটার আয়োজনে উপস্থিত ছিল।

বাবা শাকিব খানকে কেক খাইয়ে দিচ্ছেন ছেলে শেহজাদ খান বীর
ছবি : সংগৃহীত

এমনিতে জন্মদিন উদ্‌যাপন খুব একটা করেন না শাকিব খান। জানা গেছে, বোন ও ভগ্নিপতির ইচ্ছাতে ইফতারের পর পরিবারের সবাইকে নিয়ে কেক কাটেন শাকিব খান। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান দিনটিতে শাকিব খানের গুলশানের বাসায় কেক ও ফুল পাঠান, সেগুলোও পরিবারের সদস্যরা মিলে কাটেন। বাবা শাকিবের জন্য জয়ের নিয়ে আসা কেকের মধ্যে লেখা ছিল, ‘হ্যাপি বার্থ ডে মাই কিং পাপা।’ অন্যদিকে বীর এসেছিল ‘হ্যাপি বার্থ ডে বাবা। লাভ ইউ সো মাচ’ লেখা একটা বিশাল কেক নিয়ে।

ছবিটি পোস্ট করে চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘সব প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আপনাদের ভালোবাসায় সিক্ত ও প্রিয় হওয়ার সৌভাগ্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। গতকাল আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই’

বাবাকে কাগজে তৈরি একটি প্রতীকী জামাও উপহার দিয়েছেন জয়। এ সময় শাকিবের বোন, ভগ্নিপতিও উপস্থিত ছিলেন। উদ্‌যাপনের মুহূর্তের কয়েকটি ছবি বুধবার সকালে জয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা, ‘দেরিতে আপলোড করা হলো। তুমি আমার সুপারহিরো, তুমি আমার পৃথিবী। তোমাকে ভালোবাসি বাবা। শুভ জন্মদিন আমার কিং বাবা।’

শাকিব খান
ইনস্টাগ্রাম

এদিকে শাকিব খানের জন্মদিনে তাঁর ভক্ত-অনুরাগীরা প্রিয় নায়কের সঙ্গে তোলা ছবি শেয়ার করে শুভেচ্ছা, ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে শাকিব খানকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর সহকর্মীরাও।

আজ বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাকিব খান লিখেছেন, ‘আমার জন্মদিনে আপনারা যে ভালোবাসা দিয়েছেন, তার কাছে আমি চিরঋণী। আমার বিশ্বাস, আজীবন এই ভালোবাসায় সিক্ত করবেন। আপনাদের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়া সঙ্গে নিয়ে বাকি জীবনটা পার করতে চাই।’

আগামী ঈদে শাকিব খানের দুটি নতুন চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি তপু খান পরিচালিত ‘লিডার; আমিই বাংলাদেশ’, অন্যটি বদিউল আলম পরিচালিত ‘আগুন’।