‘এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন’, আরণ্যক বসুর কবিতায় ছবিতে ছবিতে জয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী বাংলাদেশের জয়া আহসান। নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য নিত্যনতুন স্থিরচিত্র পোস্ট করে থাকেন। তাঁর পরবর্তী সিনেমার প্রচারণার জন্য জয়া এখন কলকাতায়। সেখান থেকেই নতুন কিছু স্থিরচিত্র প্রকাশ করেছেন। দেখে নেওয়া যাক ছবিগুলো।
১ / ৪
গতকাল শনিবার সকালে জয়া আহসান নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে বেশ কয়েকটি স্থিরচিত্র পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন কবি আরণ্যক বসুর ‘মনে থাকবে’ কবিতার কয়েকটি লাইন
ফেসবুক
২ / ৪
ছবির ক্যাপশনে জয়া লেখেন, ‘এই জন্মের দূরত্বটা, পরের জন্মে চুকিয়ে দেব/ এ জন্মের চুলের গন্ধ, পরের জন্মে থাকে যেন/ এই জন্মের মাতাল চাওয়া, পরের জন্মে থাকে যেন/ মনে থাকবে?’
ফেসবুক
আরও পড়ুন
৩ / ৪
ছবি শেয়ার করার পরই হুমড়ি খেয়ে পড়েন তাঁর ভক্তরা। আজ সকালে পোস্ট করা এসব ছবিতে ৪ ঘণ্টার মধ্যে ২০ হাজারের বেশি প্রতিক্রিয়া এসেছে
ফেসবুক
৪ / ৪
জয়া আহসানের সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাবে আগামী ২ জুন। সিনেমার প্রচারণার জন্য তিনি এখন কলকাতায়। সম্প্রতি প্রকাশ করা হয়েছে কৌশিক গাঙ্গুলি নির্মিত ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার ট্রেলার। দর্শক-সমালোচকের ভূয়সী প্রশংসাও পেয়েছে সেটি
ফেসবুক