নতুন বছরে কী করছেন মিম

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। কাজের খবর থেকে শুরু করে নিয়মিতই পোস্ট করেন দিনযাপনের ছবি। আজ দুপুরেও পোস্ট করেছেন কয়েকটি ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক মিম সম্পর্কে কিছু তথ্য।

১ / ১০
আজ দুপুরে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন মিম। ছবিতে তাঁকে দেখা গেছে শাড়িতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ১০
এসব ছবি বেশ পছন্দ করেছেন তাঁর অনুসারীরা। অনেকেই তাঁকে শুভকামনা জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
২০২২ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায় সে বছর। তবে এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
চলতি বছর বিরতি ভেঙে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
২০২২ সালে মুক্তি পায় শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’। তিন বছরের বেশি সময় পর আবার পর্দায় ফিরছেন তাঁরা। আলভী আহমেদের ‘জীবন অপেরা’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
এ ছাড়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’–এও অভিনয় করেছেন মিম, ছবিতে আছেন আরিফিন শুভ। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
এ ছাড়া প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
এ ছাড়া প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৯ / ১০
কাজ ছাড়াও ঘোরাঘুরি করতে পছন্দ করেন মিম। এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন শুটিংয়ের ফাঁকে বিশ্ব দেখতে চান। অভিনেত্রীর ফেসবুক থেকে
১০ / ১০
নতুন বছর তাঁর পরিকল্পনা আছে ইউরোপ ভ্রমণের। অভিনেত্রীর ফেসবুক থেকে