সব ছাপিয়ে কেমন আছেন বুবলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এর আগে শাকিব খান এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, এই অভিনেত্রীর সঙ্গে আর সম্পর্ক নেই। তারপর শুরু হয় আলোচনা–সমালোচনা। এসব পাশ কাটিয়ে সময়টা কেমন কাটাচ্ছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তাঁর ফেসবুকে পোস্ট করা ছবিগুলো কী বলে? ছবিতে কেমন আছেন এই অভিনেত্রী, একনজরে দেখে নিতে পারেন।
১ / ৬
বুবলীকে নিয়ে যখন আলোচনা–সমালোচনা হচ্ছিল, ঠিক তার এক দিন পর হাসিমুখে একাধিক ছবি পোস্ট করেন বুবলী। ছবিটি লিখেছেন, ‘সুখটা আমাদের নিজেদের ওপর নির্ভর করে।’
ছবি: ফেসবুক
২ / ৬
শুধু হাসি নয়, একই দিনে পোস্ট করা বেশ কিছু ছবিতে ছিল দুশ্চিন্তার ছাপ। তেমন একটি ছবিতে কী ভাবছেন এই অভিনেত্রী?
ছবি: ফেসবুক
৩ / ৬
মায়ের সঙ্গে হাসিখুশি ছবি পোস্ট করেছেন। এই দিন ছিল বিশ্ব মা দিবস। মা ও সন্তানকে নিয়ে দিনটি কাটিয়েছেন এই অভিনেত্রী।
ছবি: ফেসবুক
৪ / ৬
হঠাৎ ভিন্ন সাজে পাওয়া গেল বুবলীকে। ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘নিজেকে সম্পূর্ণ সততা আর বিশ্বাসের সঙ্গে ভালোবাসুন।’
ছবি: ফেসবুক
৫ / ৬
হাসিখুশিভাবে ছবিটি পোস্ট করে ভক্তদের প্রশংসা পাচ্ছিলেন। এ ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আত্মমর্যাদা ও ব্যক্তিত্ব নারীদের সৌন্দর্য।’
ছবি: ফেসবুক
৬ / ৬
‘প্রকৃতি সব সময় নানা রঙে প্রাণবন্ত থাকে’ রালফ ওয়াল্ডো এমারসন লেখা লাইনটি লিখে এই ছবি রোববার পোস্ট করেছেন বুবলী।
ছবি: ফেসবুক