ফজর চলচ্চিত্র উৎসবে ‘ফেরেশতে’

‘ফেরেশতে’ চলচ্চিত্রের শুটিংয়ে জয়া আহসান ও নিকিতা নন্দিনী শিমু। ছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়া আহসান, রিকিতা নন্দিনী শিমু ও সুমন ফারুক অভিনীত সিনেমা ‘ফেরেশতে’ ইরানের ফজর চলচ্চিত্র উৎসবের মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতার জন্য নির্বাচিত হয়েছে। ২০২২ সালে মাসা আমিনির হত্যাকাণ্ড এবং গত বছর ইরানের সার্বিক অবস্থা বিবেচনা করে অসংখ্য নামীদামি চলচ্চিত্র কলাকুশলী ফজর চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ করেননি।

কিন্তু এবার অতীতের তুলনায় বেশি নির্মাতা ও প্রযোজক তাঁদের চলচ্চিত্র নিয়ে মূল ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা ‘ফেরেশতে’ও রয়েছে।

আরও পড়ুন

মুর্তজা অতাশ জমজম পরিচালিত চলচ্চিত্রটির গল্প মুমিত আল রশিদের। আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে ফজর চলচ্চিত্র উৎসব। ফেরেশতে চলচ্চিত্রটির ইরানি নাম ‘দুরুগহায়ে যিবা’।

এর আগে গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। চলতি মাসে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবেও ‘ফেরেশতে’ নির্বাচিত হয়েছে। ইরান-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে সিনেমাতে সহপ্রযোজক হিসেবে আছে ম্যাক্সিমাম এন্টারপ্রাইজ বাংলাদেশ।