যখন মনপুরা’র শুটিং চলছিল...

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতাও ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।

১ / ৪
২০০৯ সালে মুক্তি পেয়েছিল গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’। এতে ‘সোনাই’ চরিত্রে চঞ্চল চৌধুরী, আর ‘পরী’ চরিত্রে অভিনয় করেছিলেন ফারহানা মিলি। ব্যবসায়িক সফলতার পাশাপাশি ছবিটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। সিনেমার অপ্রকাশিত একটা ছবি পোস্ট করে চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘মনপুরার স্মৃতি ২০০৯, কিন্তু ছবিটা তোলা ২০০৭ সালে, যখন মনপুরা’র শুটিং চলছিল। পুরোনো ছবি ঘাঁটতে ঘাঁটতে আজ এই ছবিটা পেলাম!!!’
ছবি: ফেসবুক
২ / ৪
শাড়িতে বৃষ্টিস্নাত ছবি দিয়ে ফেসবুকে মেহজাবীন লিখেছেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…।’
ছবি: ফেসবুক
৩ / ৪
বিভিন্ন সাক্ষাৎকারে ক্যারিয়ারে মায়ের অবদান সম্পর্কে কথা বলেছেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। ফেসবুকে মায়ের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন পড়শী। যেখানে দুজনের পরনেই ছিল শাড়ি। পড়শী পোস্টে লিখেছেন, ‘আমার আর আম্মুর একসাথে ইদানীং অনেক ছবি তোলা হয়।’
ছবি: ফেসবুক
৪ / ৪
এ ছবিটি পোস্ট করে অভিনেত্রী রুনা খান হ্যাশট্যাগে লিখেছেন, ‘#স্নান #দাদীবাড়ী
ছবি: ফেসবুক