শাবনূর জানালেন, নায়াগ্রাদর্শন এবার তাঁর বেশি ভালো লেগেছে; কারণ, সঙ্গে ছিলে একমাত্র ছেলে আইজান নেহান। মা–ছেলে ঘোরাঘুরিতে দারুণ মজা। আরও বেশি ভালো লাগার কারণ হিসেবে জানালেন, নায়াগ্রা যাওয়ার আগে থেকে ছেলে সবকিছু খোঁজখবর নিয়ে গেছে। ঘুরে দেখতে দেখতে চিত্রনায়িকা মাকে নায়াগ্রার অনেক গল্প বলছিল।