ব্যাংককে মিম, রইল ১০টি ছবি

ঢাকাই ছবির অভিনেত্রী বিদ্যা সিনহা মিম সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগাভাগি করে নেন দিনযাপনের গল্প। ভালোবাসা দিবস উপলক্ষে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মিম। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ১০
মিম ঘুরতে ভালোবাসেন। স্বামী সনি পোদ্দারের সঙ্গে ঘোরাঘুরির একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ১০
ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ভ্যালেন্টাইন ভাইব।’ এবার তাঁরা গিয়েছেন থাইল্যান্ডের ব্যাংককে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
তাঁর পোস্ট করা নতুন ছবিগুলো পছন্দ করেছেন ভক্তরাও, প্রতিক্রিয়া এসেছে ১৬ হাজারের বেশি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
মন্তব্যের ঘরে অনেক ভক্ত তাঁকে শুভকামনা জানিয়েছেন, কেউ আবার ভালোবাসা দিবসের শুভেচ্ছাও জানিয়েছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
২০২২ সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন মিম। ‘পরাণ’ ও ‘দামাল’ মুক্তি পায় সে বছর। তবে এরপর আর বড় পর্দায় দেখা যায়নি তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
চলতি বছর বিরতি ভেঙে বড় পর্দায় দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
২০২২ সালে মুক্তি পায় শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’। তিন বছরের বেশি সময় পর আবার পর্দায় ফিরছেন তাঁরা। আলভী আহমেদের ‘জীবন অপেরা’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
এ ছাড়া সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’–এও অভিনয় করেছেন মিম, ছবিতে আছেন আরিফিন শুভ। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
এ ছাড়া প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকির’ একটি অরিজিনাল ফিল্মে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। গ্ল্যামারের চেনা ছক ভেঙে ভিন্ন এক চরিত্রে মিমকে দেখা যাবে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
১০ / ১০
কাজ ছাড়াও ঘোরাঘুরি করতে পছন্দ করেন মিম। এর আগে প্রথম আলোকে জানিয়েছিলেন শুটিংয়ের ফাঁকে বিশ্ব দেখতে চান। অভিনেত্রীর ফেসবুক থেকে