নতুন ছবি দিয়ে জয়া লিখলেন, ‘এলোমেলো জীবন...’

অভিনেত্রী জয়া আহসান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব। নিয়মিতই নতুন ছবি পোস্ট করেন; জানান দিনযাপনের খবর। আজও পোস্ট করেছেন বেশ কয়েকটি নতুন ছবি। নতুন–পুরোনো কয়েকটি ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক জয়া সম্পর্কে কিছু তথ্য—

১ / ৮
আজ সকালে বেশ কয়েকটি নতুন ছবি পোস্ট করেছেন জয়া আহসান। ছবিগুলো পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘এলোমেলো জীবন, কোঁকড়ানো চুল’। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৮
নতুন ছবিগুলোতে জয়াকে দেখা যাচ্ছে ভিন্ন লুকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
ছবিগুলো বেশ পছন্দ করেছেন ভক্তরা। তিন ঘণ্টায় প্রায় চার হাজার প্রতিক্রিয়া এসেছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ৮
গত বছর ঢাকা ও কলকাতায় বেশ কয়েকটি আলোচিত সিনেমায় অভিনয় করেছিলেন জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
ঢাকায় তাঁকে দেখা গেছে ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ সিনেমায়। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৮
কলকাতার ‘ডিয়ার মা’, ‘পুতুলনাচের ইতিকথা’য় অভিনয় করে প্রশংসিত হন তিনি। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৭ / ৮
চলতি বছর অবশ্য দেশে জয়ার কোনো সিনেমা মুক্তি পায়নি। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ৮
তবে গত ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে ‘ওসিডি’; এতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন জয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে