‘দম’ থেকে ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’—ঈদের পাঁচ সিনেমার টিকিট পাবেন কখন

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’কোলাজ

পবিত্র ঈদুল ফিতরে আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পাঁচ সিনেমা ‘প্রিন্স’, ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’।

স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমাসসহ মাল্টিপ্লেক্সে ও একক সিনেমা হলে এসব সিনেমা মুক্তি পাবে।

কখন থেকে টিকিট মিলবে—জানতে চাইলে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের এজিএম মেসবাহ উদ্দিন আহমেদ জানান, বিষয়টি নিয়ে তাঁরা কাজ করছেন। শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানাবেন।

আরও পড়ুন

ব্লকবাস্টার সিনেমাসের এক্সিকিউটিভ ফায়সাল জানান, আজ সন্ধ্যা সাতটার পর থেকে অনলাইনে ও কাউন্টারে পাঁচটি সিনেমার টিকিট বিক্রি শুরু হবে।

লায়ন সিনেমাসও পাঁচটি সিনেমাই দেখাবে। মাল্টিপ্লেক্সটির কর্ণধার মির্জা আবদুল খালেক প্রথম আলোকে জানান, আজ বেলা ৩টার পর থেকে অনলাইন ও কাউন্টারে টিকিট বিক্রি শুরু হবে।

আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। এতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, বাঁধনসহ অনেকে অভিনয় করেছেন।

আরও পড়ুন

নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী।
মেহেদী হাসানের ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি।

রায়হান রাফীর ‘প্রেশার কুকার’-এ অভিনয় করেছেন বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত, স্নিগ্ধা চৌধুরী প্রমুখ।