নতুন ছবি দিয়ে যা লিখলেন পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিয়মিতই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জন্য ছবি পোস্ট করেন তারকারা। সেসব ছবি অনেক সময় বলে দেয় তারকাদের মনের কথা, কাজের কথা। ভক্তদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ছবিতে জেনে নেওয়া যাক চিত্রনায়িকা পূজা চেরির ভাবনা।
১ / ৪
ঈদুল ফিতরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জ্বীন’ ছবিটি। টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী সজলের সঙ্গে পর্দায় জুটি হয়ে আসেন তিনি। এই ছবির মুক্তি উপলক্ষে ঈদের আগে ও পরে ভীষণ ব্যস্ত সময় পার করেছেন তিনি। এদিকে ঈদুল আজহায় ১১টি ছবি মুক্তির ঘোষণা আসা শুরু হলেও কোনোটিতে পূজার নাম শোনা যাচ্ছে না। সে হিসাবে আগামী ঈদে দেখা যাচ্ছে না, এটা নিশ্চিত।
ছবি : পূজা চেরীর ফেসবুক
২ / ৪
নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ ছবির পর পূজা চেরি নতুন কোন ছবির কাজ করছেন, সে ব্যাপারে এখনো কিছু জানাননি। ঈদুল ফিতরে ছবির প্রচারণায় সময় জানিয়েছিলেন, শিগগিরই নতুন ছবিতে অভিনয়ের খবরে পাওয়া যাবে, হয়তো শিগগিরই সে খবর দেবেন পূজা। পাওয়া যেতে পারে।
ছবি : পূজা চেরীর ফেসবুক
৩ / ৪
নতুন ছবির শুটিং কিংবা মুক্তির খবর না পাওয়া গেলেও পূজা চেরি এরই মধ্যে তাঁর ফেসবুকে ঘোষণা দিয়েছেন, একটি গেট টুগেদার আয়োজনে অংশ নেবেন। ৪ জুন সেই আয়োজন সম্পন্ন হওয়ার কথা থাকলেও অনাকাঙ্ক্ষিত কারণে তা বদলে যায়। ১১ জুন পূজা চেরির লাভারস-এর আয়োজনে তা অনুষ্ঠিত হবে। এদিন পূজার ভক্তরা তাঁর সঙ্গে আড্ডা দেওয়া ও ছবি তোলার সুযোগ পাবেন।
ছবি : পূজা চেরীর ফেসবুক
৪ / ৪
গত এক মাস ফেসবুকে খুব একটা নিয়মিত ছিলেন পূজা চেরি। আজ বুধবার একাধিক স্থিরচিত্র পোস্ট করে লিখেছেন, ‘নীরবে কঠোর পরিশ্রম করে যাও, তোমার সাফল্যই কথা বলবে।’
ছবি : পূজা চেরীর ফেসবুক