‘কন্ট্রাক্ট ম্যারেজ’ বিতর্কে মৌসুমী-সানী

ওমর সানি ও মৌসুমীছবি: সংগৃহীত

অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমাটির ১৫ মে মুক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। মৌসুমী ও ওমর সানী দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে ধারণকৃত এটি মূলত এক ঘণ্টার নাটক ছিল, যা অনৈতিকভাবে সিনেমা হিসেবে সেন্সর সনদ পেয়েছে। মৌসুমী অভিযোগ করেন, তাঁকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে। এ নিয়ে তাঁরা আইনি পদক্ষেপ ও চলচ্চিত্র সংগঠনগুলোর হস্তক্ষেপ চেয়েছেন। অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীরের দাবি, মৌসুমীকে সিনেমার সম্মানী দেওয়া হয়েছে এবং তাঁকে ভিডিও বানাতে বাধ্য করা হয়েছে।