‘ফুলজান’ দিয়ে ফেরা

‘ফুলজান’ ছবির দৃশ্যসংগৃহীত

শুক্রবার মুক্তি পেয়েছে আরেকটি বাংলা সিনেমা ‘ফুলজান’। নারীকেন্দ্রিক গল্পের এ ছবি পরিচালনা করেছেন আমিনুল ইসলাম। ছবিটি দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মিষ্টি জান্নাত। তিনি বলেন, ‘ছবিতে সামাজিক বার্তা আছে। ছবির কেন্দ্রীয় চরিত্র ফুলজান, যেটি আমি করেছি। চার বছর পর আমার কোনো ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। এ কারণে বেশ রোমাঞ্চিত। আশা করছি, দর্শকের ভালো লাগবে এ ছবি।’

২০১৯ সালে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার ছবি ‘তুই আমার রানি’তে সর্বশেষ মিষ্টি জান্নাতকে দেখা যায়। ‘ফুলজান’ দিয়ে চার বছর পর প্রেক্ষাগৃহে ফিরছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন রিয়াদ রায়হান, সনি রহমান, জারা প্রমুখ।

মিষ্টি জান্নাত
সংগৃহীত

অজপাড়াগাঁয়ে জন্ম নেওয়া ফুলজানের জীবন নিয়ে সিনেমা। ফুলজানের বিয়ে, স্বামী-সংসার, সংসারের টানাপোড়েন, সন্দেহ, ষড়যন্ত্র, দ্বন্দ্ব–সংঘাত—এসব নিয়েই গল্প। পরিচালক আমিনুল ইসলামের দাবি, ছবিটির পরতে পরতে রোমাঞ্চ রয়েছে। মেয়েদের পাশাপাশি পুরুষেরাও নানাভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন। তাঁদের সেই কষ্টগুলো, সামাজিক অসংগতিগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে ছবিতে।