সাড়া ফেলেছে জ্যোতির নতুন ছবিগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত জ্যোতিকা জ্যোতি। নুরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’তে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়। তবে এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাঁকে। তবে জ্যোতি জানিয়েছেন, তাঁর দুটি সিনেমা আছে মুক্তির অপেক্ষায়। এ ছাড়া ছয় বছর পর টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ নিয়মিত জ্যোতি। গত মঙ্গলবার রাতে তিনি কিছু নতুন ছবি শেয়ার করেছেন ফেসবুকে। ছবিগুলো বেশ সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেসব ছবিসহ জেনে নেওয়া যাক জ্যোতি সম্পর্কে কিছু তথ্য।
১ / ১১
সম্প্রতি ফেসবুকে নতুন কয়েকটি ছবি দিয়েছেন অভিনেত্রী, যা বেশ পছন্দ করেছেন তাঁর ভক্তরা।
ছবি : ফেসবুক থেকে নেওয়া
২ / ১১
এক ফেসবুক পোস্টে জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, দীর্ঘ ছয় বছর পর টিভি নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রী লিখেছেন, ‘শুধু সিনেমাই করব এই ভেবে টেলিভিশন নাটক ছেড়েছিলাম। কিন্তু মানসম্মত কাজ আর ইনফ্লুয়েনশাল ইন্ডাস্ট্রির অভাবে কাজের পরিমাণ এতটাই কম যে মানুষ ভাবতে শুরু করেছে আমি অভিনয় ছেড়েই দিয়েছি। কেউ কেউ অবশ্য ইচ্ছাকৃতভাবে এমনটা প্রচারও করে বেড়াচ্ছেন। যাহোক, আমি আছি, হারাইনি, অভিনয়ই আমার পেশা। অনেক দর্শকও জানালেন তাঁরা আমাকে আরও বেশি পর্দায় দেখতে চান। সব ভেবে একটি নাটকে অভিনয়ের সিদ্ধান্ত নিলাম।’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৩ / ১১
নাটকে অভিনয় নিয়ে জ্যোতি আরও বলেন, ‘অবশ্য গল্প, চরিত্র ,পরিচালক সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে বলেই কাজটা করা। সিনেমার ফাঁকে শিডিউলও মিলে গেছে। ২৬/৫২ পর্বের এই ধারাবাহিকের গুরুত্বপূর্ণ এক চরিত্র, যা আমার কাছে একদমই নতুন! এমন টাইপের চরিত্রে আমি কখনো অভিনয় করিনি।’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৪ / ১১
জ্যোতিকা জ্যোতি অভিনীত নাটকটির নাম ‘এপার ওপার’। অভিনেত্রী জানিয়েছেন, পারভেজ আমিন পরিচালিত নাটকটি শিগগিরই বিটিভিতে প্রচারিত হবে
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৫ / ১১
এপার ওপার’ ধারাবাহিকে কল্পনা শিকদার চরিত্রে অভিনয় করেছেন জ্যোতিকা জ্যোতি, যে কিনা গ্রামের ভবিষ্যৎ মোড়ল।
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৬ / ১১
নাটক ছাড়াও অভিনেত্রী জানিয়েছেন নতুন সিনেমার খবর। তাঁর অভিনীত দুটি চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় আছে। একটি নুরুল আলম আতিক পরিচালিত ‘মানুষের বাগান’, অন্যটি সাইফুল ইসলামের ‘অনাবৃত’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৭ / ১১
এ ছাড়া বছর দুয়েক আগে শুরু হওয়া হোসনে মোবারকের চলচ্চিত্র ‘অন্ত্যেষ্টিক্রিয়া’র শুটিং চলছে
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৮ / ১১
. গত সপ্তাহে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জ্যোতিকা জ্যোতি জানিয়েছিলেন, শিগগিরই নতুন দুটি চলচ্চিত্রের শুটিং শুরু করতে যাচ্ছেন তিনি। একটি সরকারি অনুদানের, অন্যটি আওয়াল চৌধুরী পরিচালিত ‘আগুনের পাখি’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
৯ / ১১
অনুদানের চলচ্চিত্রটির শুটিং আগামী মাসে শুরু হবে, তবে নাম এখনই বলতে চাননি জ্যোতি
ছবি : ফেসবুক থেকে নেওয়া
১০ / ১১
চলচ্চিত্রে অভিনয় নিয়ে জ্যোতির ভাষ্য, ‘চলচ্চিত্রে অভিনয়ের আনন্দই আলাদা। চ্যালেঞ্জিং চরিত্র হলে তো কথাই নেই। তাই তো শুরু থেকে ভিন্নধর্মী চরিত্রে চলচ্চিত্রের পর্দায় নিজেকে উপস্থাপনের চেষ্টা করেছি। কেন জানি মনে হয়, পরিচালকেরাও আমাকে নতুন ধরনের গল্পে ভেবেছেন, না হলে সুন্দর সব চরিত্রের অংশ হতে পারতাম না। কয়েক বছর ধরে নাটক ও টেলিছবির অভিনয়ও তাই কমিয়ে দিয়েছি। নিজেকে প্রতিনিয়ত বড় পর্দার ভালো মানের কাজের অংশ করতে চাই।’
ছবি : ফেসবুক থেকে নেওয়া
১১ / ১১
জ্যোতিকা জ্যোতি জানিয়েছেন, শিগগিরই তাঁকে ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে
ছবি : ফেসবুক থেকে নেওয়া
আরও পড়ুন