ভালোবাসা কিংবা আগুনের ইমোজি, ২০ মিনিটে ফারিয়ার নতুন ছবিতে কত প্রতিক্রিয়া

গায়িকা–অভিনেত্রী নুসরাত ফারিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। কাজসহ নিজের দিনযাপনের নানা খবর পোস্ট করেন ফেসবুক–ইনস্টাগ্রামে। আজ বিকেলে পোস্ট করেছেন একগুচ্ছ নতুন ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ৮
আজ বিকেলে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন ফারিয়া। কালো পোশাকে ছবিগুলোতে ফারিয়া হাজির হয়েছেন গ্ল্যামারাস লুকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৮
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশন জুড়ে দিয়েছেন, ‘এটা আমার আরেক সত্তা’। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৮
ইনস্টাগ্রামে পোস্ট করার পর বেশ পছন্দ করেছেন তাঁর ভক্ত–অনুসারীরা। মাত্র ২০ মিনিটে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া এসেছে ১ হাজারের বেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৪ / ৮
অনেকে ছবিগুলোতে তাঁর লুকের প্রশংসা করেছেন। কেউ মন্তব্যের ঘরে জুড়ে দিয়েছেন আগুনের ইমোজি, লাভ রিঅ্যাক্টও দিয়েছেন অনেকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৮
বর্তমানে নতুন বেশ কয়েকটি প্রকল্প নিয়ে ব্যস্তি ফারিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৬ / ৮
মেহেদী হাসানের পরিচালনায় ‘লাপাত্তা’ সিনেমায় কাজ করেছেন তিনি। ওয়েব সিনেমাটি আইস্ক্রিনে মুক্তি পাবে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৭ / ৮
‘লজ্জা’ সিনেমায়ও সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ফারিয়া। এম এইচ খোকন পরিচালিত সিনেমাটিতে তাঁর সঙ্গে থাকবেন আজমেরী হক বাঁধন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৮ / ৮
এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’। আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসতে পারে সিনেমাটি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে