‘চড়াই–উতরাই পেরিয়ে আমাদের ২৩ বছর’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারকাদের সঙ্গে এখন ভক্তদের নিয়মিত যোগাযোগ হয়। সেই যোগাযোগের মাধ্যম ফেসবুক। তারকারা তাঁদের নানামুখী কর্মকাণ্ড ফেসবুকে ভক্তদের সঙ্গে নিয়মিত ভাগাভাগি করেন। ভক্তদের জন্য ফেসবুকে পোস্ট করা তারকাদের সেসব ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৬
একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেই ছবি ফেসবুকে পোস্ট করে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘নাগরিক, অদ্য কক্স সাহেবের বাজারে। দুজন নিষ্ঠাবান ফটোগ্রাফার, দুজন ততোধিক নিষ্ঠাবান মডেল, এবং একজন প্রবীণ।’
ছবি: ফেসবুক
২ / ৬
ফারুকীর পোস্ট করা আরেকটি ছবিতে মেহজাবীন ফ্রেমবন্দী করছেন পরিচালক আদনান আল রাজীবের ছবি। ছবি: ফেসবুক
৩ / ৬
আজ ছিল মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই দম্পতির জীবনের বিশেষ দিন। ছবিটি পোস্ট করে অভিনেত্রী রোবেনা রেজা লিখেছেন, ‘শুভ ভালোবাসা দিবস। কতই–না চড়াই–উতরাই পেরিয়ে আমরা ২৩ বছর কাটিয়ে দিলাম।’
ছবি: ফেসবুক
৪ / ৬
একসঙ্গে তিন গান ভাইরাল। বলাই যায়, সুসময় পার করছেন গায়িকা কোনাল। ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তুমি যা–ই করো না কেন, কেউ না কেউ তাতে অসন্তুষ্ট থাকবেই! তাই হাসো, ভালোবাসো এবং বাঁচো নিজের মতো করে।’
ছবি: ফেসবুক
৫ / ৬
অভিনীত নাটকের দৃশ্যগুলোই সবচেয়ে বেশি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ‘মি. অলস’ নাটকের একটি ভিডিও ফেসবুকে ভাগাভাগি করে তিনি লিখেছেন, ‘এই রকম অলসও পৃথিবীতে আছে?’
ছবি: ফেসবুক
৬ / ৬
তরুণ অভিনেতা খায়রুল বাসার ছবিটি পোস্ট করে লিখেছেন শক্তি চট্টোপাধ্যায়ের কবিতার লাইন, ‘যেতে পারি যে-কোন দিকেই আমি চলে যেতে পারি কিন্তু, কেন যাবো?’
ছবি: ফেসবুক