ভারতের জি ক্রিটিকস চয়েজ জিতলেন মুসাভভির

জোয়াহের মুসাভভিরছবি: ফেসবুক

দ্য সাইলেন্ট ইকো সিনেমার চিত্রগ্রহণের জন্য ভারতের জি ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডের পঞ্চম আসরে সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জোয়াহের মুসাভভির। ১৪ এপ্রিল মুম্বাইয়ে জমকালো আয়োজনে ঢাকার এই চিত্রগ্রাহকের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার।

পুরস্কার হাতে জোয়াহের মুসাভভির
ছবি: ফেসবুক

জোয়াহের মুসাভভির গতকাল বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘যেকোনো স্বীকৃতিই আমাদের কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, নতুন করে ভাবতে সহায়তা করে। সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ’
বাংলাদেশ, ভারত, নেপাল ও ফ্রান্সের প্রযোজনায় নেপালি ভাষার স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় নির্মাতা সুমন সেন। দ্য সাইলেন্ট ইকোর বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান গুপি-বাঘা প্রোডাকশনের মাধ্যমে সিনেমাটির সঙ্গে যুক্ত হন জোয়াহের। ২০২১ সালে নেপালে ১৬ মিনিট দৈর্ঘ্যের সিনেমাটির দৃশ্যধারণ হয়েছে।
ঢাকায় জন্ম নেওয়া জোয়াহেরের পৈতৃক নিবাস নড়াইল, জন্ম খুলনায়। দীর্ঘদিন ধরে সুইডেনে বাস করেন তিনি। বুলেটসহ সুইডেনের বেশ কয়েকটি সিনেমার চিত্রগ্রহণ করেছেন। এ ছাড়া লায়লা, জয়া আর শারমিন সিনেমা আর জয় হোক নামে একটি মিউজিক ভিডিওর চিত্রগ্রহণ করেছেন জোয়াহের।

অন্যতম প্রযোজক ও পরিচালকের সঙ্গে জোয়াহের মুসাভভির
ছবি: ফেসবুক

ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ডে সেরা চিত্রগ্রহণ ছাড়াও সেরা স্বল্পদৈর্ঘ্য সিনেমার পুরস্কার জিতেছে দ্য সাইলেন্ট ইকো। সেরা পরিচালক হিসেবেও মনোনয়ন পেয়েছিলেন সুমন সেন, তবে তিনি পুরস্কার পাননি। পরিচালনার পাশাপাশি সিনেমার গল্পও লিখেছেন সুমন সেন, সহলেখক ছিলেন বিজন ইমতিয়াজ।

নেপালের নিভৃত একটি পাহাড়ি গ্রামের চার শিশুকে ঘিরে আবর্তিত হয়েছে দ্য সাইলেন্ট ইকোর গল্প।

আরও পড়ুন