রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেন

রবিউল হোসাইনের মুঠোফোন কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে পরীমনির বিরুদ্ধেছবি: ভিডিও থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার আদালতে জামিন নিতে আসা চিত্রনায়িকা পরীমনি ও সাংবাদিকদের মধ্যে গত বৃহস্পতিবার উত্তেজনা সৃষ্টি হয়। সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসাইন অভিযোগ করেন, পরীমনি তার ফোন কেড়ে নিয়েছেন এবং গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন। রবিউলের ডান হাত জন্মগতভাবে ত্রুটিপূর্ণ। পরীমনি পাল্টা অভিযোগ করেন, রবিউল তাকে স্পর্শ করেছেন, যা রবিউল অস্বীকার করেন। এসময় ধাক্কাধাক্কিতে অন্তত পাঁচ সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হন।