শাবনাজ–নাইম এখন শ্বশুর–শাশুড়ি

একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈমের বিয়ের আনুষ্ঠানিকতা গেল বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে। মাহাদিয়া কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে পড়াশোনা করছেন। সেখানেই থাকেন তাঁর স্বামী ইহসান মনসুর চৌধুরী। নবদম্পতির জন্য নাঈম-শাবনাজ দোয়া চেয়েছেন।