‘তাকে আমি ভালোবাসতাম, সে-ও আমাকে ভালোবাসত’
সহশিল্পী নায়কদের মধ্যে ববিতার প্রেমের সম্পর্ক জোরালোভাবে উচ্চারিত হয় একজনের সঙ্গে। তিনি জাফর ইকবাল। এই নায়কের সঙ্গে প্রেমের কথা অকপটে স্বীকারও করেছেন বরেণ্য অভিনয়শিল্পী ববিতা। প্রথম আলোর সঙ্গে একাধিকবার আলাপে ববিতা বলেছিলেন, জাফর ইকবালকে ভীষণ পছন্দ করতেন তিনি। তাঁর সঙ্গে তো প্রেমের সম্পর্কের কথাও শোনা যেত—এমন প্রশ্ন তুলতেই ববিতা বললেন, ‘তাঁকে আমি ভালোবাসতাম। সে–ও আমাকে ভালোবাসত।’