দুর্যোগের মধ্যে নেপালে কেমন আছেন অপু বিশ্বাস

অপু বিশ্বাসছবি : অপুর ফেসবুক থেকে

নেপালের মধ্যাঞ্চলীয় বাগমাতি প্রদেশের রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলায় দুর্যোগে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। দুর্যোগের মধ্যে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস।

প্রথম আলোকে পাঠানো এক ভিডিও বার্তায় অপু বিশ্বাস জানান, ‘শিকার’ সিনেমার পুরো টিম নিরাপদ স্থানে আছে ও সুস্থ আছেন। নেপালের যে এলাকায় দুর্যোগ হয়েছে, সেটি তাঁদের অবস্থান থেকে অনেক দূরে বলেও জানান তিনি।

আরও পড়ুন

এর আগে এক ফেসবুক পোস্ট অপু বিশ্বাস লিখেছেন, ‘ভূমিকম্প ও বন্যার খবর শোনার পর থেকেই আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী, ভক্ত, সাংবাদিক, আত্মীয়স্বজন ও প্রিয়জন ফোন ও মেসেজ করে আমাদের খোঁজ নিচ্ছেন—আমরা কেমন আছি, নিরাপদে আছি কি না। সবার ভালোবাসা, উদ্বেগ ও আন্তরিকতার জন্য হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই। ’

নেপালে তাঁদের শুটিংয়ের পরিস্থিতি জানিয়ে অপু বলেন, পাহাড়ে তাঁদের শুটিং পরশু শেষ হয়েছে। বর্তমানে ইনডোরে দৃশ্যধারণ চলছে। আজ তাঁরা কাঠমান্ডু যাবেন এবং আগামীকাল তাঁদের দেশে ফেরার পরিকল্পনা রয়েছে।

চলতি মাসের শুরুতে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু। ৪ আগস্ট থেকে দেশটির বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ চলছে। পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়সহ আরও অনেকে নেপালে আটকা পড়েছেন।