ফুকেট থেকে মিথিলা লিখলেন, ‘প্রকৃতি যখন ডাকল, আমি সাড়া দিলাম’

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা সামাজিক মাধ্যমে বেশ সরব। ভ্রমণ থেকে কাজের খবর নিয়ে নিয়মিতই সক্রিয় থাকেন। আজ সন্ধ্যায় নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন বেশ কয়েকটি নতুন ছবি। এসব ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে কিছু তথ্য—

১ / ৫
এক গুচ্ছ নতুন ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘প্রকৃতি যখন ডাকল, আমি সাড়া দিলাম।’ অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
২ / ৫
ছবিগুলোয় তাঁকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৩ / ৫
থাইল্যান্ডের ফুকেটে তোলা ছবিগুলোতে মিথিলাকে দেখা গেছে একটি অবকাশ যাপনকেন্দ্রে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
আরও পড়ুন
৪ / ৫
তাঁর পোস্ট করা নতুন ছবিগুলো বেশ পছন্দ করেছেন। ইনস্টাগ্রামে ১ ঘণ্টার কম সময়ে এসেছে প্রায় দুই হাজার প্রতিক্রিয়া। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
৫ / ৫
গতকালও সমুদ্রতীরে বেশ কয়েকটি ফটোশুটের নতুন ছবি পোস্ট করেছিলেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে