নতুন ছবি দিয়ে নায়িকা লিখলেন,‘আমার বৈশাখের রং লাল’

বাংলা নববর্ষ উদ্‌যাপনের ছবি ফেসবুকে পোস্ট করেছেন শোবিজ তারকারা। গতকাল বুধবার রাতে ফেসবুকে নয়টি ছবি পোস্ট করেছেন এই ঈদে ঢালিউডে অভিষেক হওয়া স্নিগ্ধা চৌধুরী। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন ‘আমার বৈশাখের রং লাল’।

১ / ৭
মন্তব্যের ঘরে ভক্তরা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রীকে। অনেকেই তাঁর লুকের প্রশংসা করেছেন। একজন লিখেছেন, ‘শাড়িতে আপনাকে খুবই গর্জিয়াস লাগছে।’
ছবি: অভিনেত্রীর ফেসবুক
২ / ৭
এবারের ঈদে ‘প্রেশার কুকার’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয়েছে স্নিগ্ধার।
ছবি: অভিনেত্রীর ফেসবুক
৩ / ৭
এরই মধ্যে আরও দুটি সিনেমার প্রস্তাব পেয়েছেন। মডেলিং নিয়ে ব্যস্ত তরুণ অভিনেত্রী।
ছবি: অভিনেত্রীর ফেসবুক
৪ / ৭
স্নিগ্ধার প্রথম ভালোবাসা মডেলিং। আর দ্বিতীয় সিনেমা। দুটোকে ব্যালান্স করেই ভালোবাসতে চান অভিনেত্রী।
ছবি: অভিনেত্রীর ফেসবুক
৫ / ৭
শৈশব থেকেই প্রচুর ফ্যাশন টিভি দেখতেন স্নিগ্ধা। ১০ বছর বয়স থেকেই নিজেকে মডেল ভাবতেন। বন্ধু-পরিবারের লোকজন তখন সবাই তাঁকে ক্যাটরিনা কাইফ বলে ডাকত।
ছবি: অভিনেত্রীর ফেসবুক
৬ / ৭
উচ্চতা আর গায়ের রঙের কারণে এখনো অনেকেই অভিনেত্রীকে এই নামে ডাকে। শৈশবে স্নিগ্ধারও মনে হতো ক্যাটরিনা কাইফের মতো হতে হবে। তিনি বলেন ‘ক্যাটরিনা আমাকে অনেক অনুপ্রাণিত করে, এটা সত্য।’
ছবি: অভিনেত্রীর ফেসবুক
৭ / ৭
স্নিগ্ধার জন্ম রংপুরে। পরে পড়াশোনার জন্য ঢাকায় আসেন। ও লেভেল-এ লেভেল শেষ করে সাউথইস্ট ইউনিভার্সিটি থেকে ইকোনমিকসে পড়াশোনা শেষ করেছেন।
ছবি: অভিনেত্রীর ফেসবুক