নায়িকাকে অপহরণের চেষ্টা, সেই গাড়িচালক আটক

নিঝুম রুবিনাছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিত্রনায়িকা নিঝুম রুবিনা অপহরণচেষ্টায় জড়িত থাকার অভিযোগে রাইড শেয়ারিং চালক রাকিব হাসানকে গ্রেপ্তার করেছে রামপুরা থানা–পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, গত শনিবার রাতে নায়িকা নিঝুম রুবিনা বাদী হয়ে একটি মামলা করেন। সেই মামলায় রাকিবকে গ্রেপ্তার করা হয়। রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাকিব নিঝুম রুবিনাকে অপহরণচেষ্টার কথা স্বীকার করেছেন। তাঁর সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না বা কী কারণে তাঁকে অপহরণের চেষ্টা করা হয়, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

নিঝুম রুবিনা
ছবি: সংগৃহীত
আরও পড়ুন

কথা হয় চিত্রনায়িকা নিঝুম রুবিনার সঙ্গে। তিনি প্রথম আলোকে বললেন, ‘আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু বিচার পেতে গতকাল রাতেই মামলা করেছি। আজ বিকেলে শুনতে পারি, সেই চালককে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনা যাতে আর কারও সঙ্গে না ঘটে, তাই দৃষ্টান্তমূলক বিচার যেন হয়।’

নিঝুম রুবিনা জানালেন, চালকের খোঁজ পাওয়ার সঙ্গে মিলেছে সেই গাড়ির মালিকের প্রকৃত পরিচয়ও। তিনি আমাদের বিনোদন অঙ্গনেরই একজন। তবে আপাতত তাঁর পরিচয় জানাতে চাইছেন না তিনি।  

মামলায় নিঝুম রুবিনা উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় অ্যাপসের মাধ্যমে গাড়ি ডাকেন। বনশ্রীর বাসায় একজন চালক গাড়ি নিয়ে হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও তা গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার–চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক। সেদিন লাফ দিয়ে প্রাণে বাঁচেন তিনি।

আরও পড়ুন