অনন্ত জলিলের বডি ফিটনেস মন্ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বডি ফিটনেস ধরে রাখা অত্যন্ত জরুরি। আমি আমার বডি ফিটনেসের জন্য নিয়মিত ফিজিক্যাল এক্সারসাইজের পাশাপাশি খাবারের ব্যাপারে খুবই সচেতন।’ সম্প্রতি এভাবেই ফিট থাকার মন্ত্রের কথা জানালেন ঢাকাই ছবির আলোচিত অভিনেতা অনন্ত জলিল।
অনন্ত জলিল বলেন, ‘প্রতিদিন সকালে এক্সারসাইজ শুরু করার আগে এক গ্লাস জুস (যেকোনো ফ্রুট জুস) খাই। এক্সারসাইজ শেষ করে পুডিং এবং তিন থেকে চারটি ডিমের সাদা অংশ খাই। আর দুপুরের খাবারের তালিকায় থাকে হালকা খাবার যেমন সালাদ, স্যুপ এবং ভেজিটেবল। রাতে ফলমূল খাই। কখনো কখনো বেশি ক্ষুধা অনুভব করলে একটি বা দুটি রুটি খাই।’
অনন্ত জলিল এ-ও বলেন, ‘আমি আশা করব, আমার যত ভক্ত আছেন তাঁরা সবাই আমার সঙ্গে একমত হবেন। বডি ফিটনেস ধরে রাখবেন। সবার সুস্বাস্থ্য কামনা করি আমি।’