অনন্তের সঙ্গে নায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনন্তের সঙ্গে এক মঞ্চে নায়লা নাঈম
অনন্তের সঙ্গে এক মঞ্চে নায়লা নাঈম

হালের আলোচিত নায়ক অনন্ত। আর মডেল ও আইটেম গার্ল হিসেবে এরই মধ্যে নায়লা নাঈমও বেশ আলোচিত। দুজনই আলাদাভাবে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এবার অনন্তের সঙ্গে একই মঞ্চে নাচে অংশ নিলেন নায়লা। সম্প্রতি তিনি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনের একটি অনুষ্ঠানে আলোচিত নায়ক অনন্তের সঙ্গে ঢাকার মঞ্চ মাতিয়েছেন।
অনন্ত বলেন, ‘গ্রামীণফোনের ওই অনুষ্ঠানে আমি আমার ছবির গানের সঙ্গে পারফর্ম করেছি। শারীরিক অবস্থা ঠিকঠাক থাকলে অনুষ্ঠানে গানগুলোতে বর্ষা আমার সঙ্গে নাচত। আমার গানের সঙ্গে নায়লা নাঈমের যে মঞ্চ উপস্থিতি তা পুরোপুরি অনুষ্ঠান-সংশ্লিষ্টদের সিদ্ধান্ত। ’
নায়লা নাঈম বলেন, ‘সারা দেশে অনন্ত জলিলের অসংখ্য ভক্ত। তাঁর মতো জনপ্রিয় একজন তারকার সঙ্গে এক মঞ্চে নাচতে পেরে খুব ভালো লেগেছে। দর্শকদের উচ্ছ্বাস দেখে আমার মনে হয়েছে তাঁরা আমাকে অনেক ভালোবাসেন। তাঁদের ভালোবাসায় আমি মুগ্ধ ও অনুপ্রাণিত। ’