অন্যরূপে মিশা!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশা সওদাগরকে এ ধরনের চরিত্রে এর আগে শুধু একবারই দেখা গেছে। নতুন ছবি মিসড কল-এ তেমনি এক ব্যতিক্রমী রূপে দেখা যাবে তাঁকে।
প্রথম আলোকে মিশা সওদাগর বলেন, ‘চরিত্রের প্রয়োজনে একজন অভিনেতাকে অনেকভাবেই পর্দায় আসতে হয়। তাই মিসড কল ছবিতে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, হাতের নখে ম্যাচিং করা নেইল পলিশ, নাকে নথ, পরনে বেগুনি রঙের ব্লেজার, হাতের মুঠোয় একই রঙের ফোন আর ববকাট বাদামি চুল নিয়ে হাজির হতে হয়েছে ক্যামেরার সামনে। পুরো ব্যাপারটি আমি খুব উপভোগ করছি।’
গতকাল রোববার রাজধানী ঢাকার প্রিয়াংকা শুটিংবাড়িতে ছবিটির দৃশ্যধারণে অংশ নেন মিশা সওদাগর। আরও ছিলেন বাপ্পারাজ ও বাপ্পি।