অবশেষে 'আরও ভালোবাসবো তোমায়'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও ভালোবাসবো তোমায় ছবির দৃশ্যে শাকিব খান ও পরীমনি
আরও ভালোবাসবো তোমায় ছবির দৃশ্যে শাকিব খান ও পরীমনি

ঈদেই আরও ভালোবাসবো তোমায় প্রেক্ষাগৃহে গিয়ে দেখা যেত। কিন্তু বাদ সাধল পোস্ট প্রোডাকশনের টুকিটাকি কাজ। ছোট হলেও কাজগুলো ছিল ভীষণ জরুরি। অবশেষে সেসব টুকিটাকি কাজ করে ১৪ আগস্ট ছবিটির মুক্তি মিলছে। এমনটাই জানালেন ছবির পরিচালক এস এ হক অলীক।
পরিচালক বলেন, কালার কম্বিনেশনসহ বেশ কিছু কাজ ঈদের আগে শেষ করা সম্ভব হয়নি। ধীরস্থিরভাবে সেগুলো শেষ করেই মুক্তির জন্য প্রস্তুত করা হলো ছবিটি।
আরও ভালোবাসবো তোমায় ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পরীমনি, সোহেল রানা, চম্পা, সাদেক বাচ্চু প্রমুখ। ছবিটির জন্য গান গেয়েছেন হাবিব, হৃদয় খান, কিশোর, ইমরান, কোনাল, অর্চি ও লেমিস। গানের প্রায় সবগুলোই পরিচালক অলীকের লেখা। একটি গান লিখেছেন কবির বকুল।