অবশেষে 'ওয়ানওয়ে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ওয়ানওয়ে’ ছবির দৃশ্যে ববি ও বাপ্পী
‘ওয়ানওয়ে’ ছবির দৃশ্যে ববি ও বাপ্পী

এর আগে দুবার মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছিল। গত ঈদুল আজহায়ও মুক্তির কথা ছিল। প্রচারও শুরু করেছিলেন ‘ওয়ানওয়ে’ ছবির পরিচালক। কিন্তু শেষ পর্যন্ত মুক্তি পায়নি। আবার মুক্তির নুতন তারিখ ঠিক হয়েছে। আগামী ২১ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাবে ‘ওয়ানওয়ে’। তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।
এ ব্যাপারে তিনি বলেন, ‘আগে ঘোষণা দিয়েও নানা কারণে ছবিটি মুক্তি দিতে পারিনি। হল সমস্যার কারণে গেল ঈদেও মুক্তি দেওয়া যায়নি।’
তবে তিনি জানান, এবার মুক্তির তারিখ আর নড়চড় হবে না।
মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ায় খুশি ছবির নায়িকা ববি। তিনি বলেন, ‘ছবিটি মুক্তির জন্য অপেক্ষা করছি। ছবিটির গল্পে একটা থ্রিল আছে। আমার অনেক আশা এই ছবিটি নিয়ে।’
ছবির নায়ক বাপ্পী বলেন, ‘ইফতেখার চৌধুরী ভালো পরিচালক। অনেক দিন পর তাঁর ছবি মুক্তি পেতে যাচ্ছে। সব সময়ই তাঁর ছবিতে দর্শকের বাড়তি একটা আগ্রহ থাকে।’
ছবিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ড্যানি সিডাক, শিমুল খান, সীমান্ত, রেবেকা প্রমুখ।