অবশেষে 'শূন্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরাজ খান, ওমর সানি ও রেসি
তুরাজ খান, ওমর সানি ও রেসি

শুটিং শুরু হয়েছিল ২৭ অক্টোবর ২০১৫। শেষ করে আনতে মাঝে প্রায় দেড় বছর পার। অবশেষে সব প্রস্তুতি শেষ করে মুক্তি মিলছে ‘শূন্য’ ছবিটির। আগামী ২৪ মার্চ মুক্তি পাবে এটি। এমনটি বললেন ছবির পরিচালক বন্ধন বিশ্বাস।
শুটিংয়ে এত সময় লাগার কারণ? পরিচালক বলেন, ‘শুটিং শুরু করার পরপরই শিল্পীদের শিডিউল নিয়ে সমস্যায় পড়েছিলাম। মাঝে ওমর সানি দেশের বাইরে ছিলেন। তাঁর অংশের কাজ সঠিক সময়ে করতে পারিনি। ফলে সব শিল্পীকে এক জায়গায় করে শিডিউল মেলাতে সময় বেশি লেগে গেছে।’
ছবির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, রোমান্টিক ও অ্যাকশন ঘরানার ছবি এটি। সপরিবারে প্রেক্ষাগৃহে গিয়ে দেখার মতো ছবি হয়েছি ‘শূন্য’। তা ছাড়া ছবিটিতে ওমর সানি ও রেসি প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন। তাঁদের নিয়েও দর্শকের একটা আলাদা আগ্রহ থাকবে।’
জোহা মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত ‘শূন্য’ ছবিতে আরও অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, সাদেক বাচ্চু, শিমুল খান, তুরাজ খান, সানজিদা তন্ময়, এজাজুল ইসলাম, রেবেকা প্রমুখ।