অভিনেতা উজ্জলের স্ত্রী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুকে এই ছবিটি পোস্ট করে স্ত্রীর মৃত্যুর খবর জানান উজ্জল

ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেতা উজ্জলের স্ত্রী মেরিনা আশরাফ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।

মেরিনা আশরাফ
ছবি: সংগৃহীত

সপ্তাহ দুয়েক আগে অসুস্থ হয়ে পড়লে মেরিনাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে তাঁর ফুসফুস সংক্রমিত হয় এবং হৃদ্‌রোগে আক্রান্ত হন তিনি। একপর্যায়ে তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। মেরিনা দীর্ঘদিন ধরে কিডনি রোগেও ভুগছিলেন।

অভিনেতা উজ্জল

আজ বৃহস্পতিবার বাদ আসর গুলশান জামে মসজিদে মেরিনা আশরাফের জানাজার পর বনানী কবরস্থানে তাঁর লাশ দাফন করা হবে। তিনি ৩ ছেলে রেখে গেছেন।