অভিনয় কিংবা ফিল্ম মেকিংয়ের ওপর পড়াশোনার ইচ্ছা সিয়ামের

শান্তি ও উন্নয়নে শিক্ষার অবদান তুলে ধরার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ ২০১৮ সালে প্রতিবছর ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসেবে পালনের ঘোষণা দেয়। এই দিবস নিয়ে কথা হয় চলচ্চিত্র অভিনয়শিল্পী সিয়াম আহমেদ–এর সঙ্গে। জানালেন তাঁর শিক্ষাজীবনের কথা। এও জানালেন, পেশাগত ব্যস্ততার ফাঁকে সুযোগ পেলেই আবার পড়াশোনা নিয়ে ব্যস্ত হবেন। নিজের আরও উন্নয়ন ঘটাতে চান।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিয়াম আহমেদ।
সংগৃহীত

মতিঝিল মডেল হাইস্কুল, নটর ডেম কলেজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিংয়ে যখন ভর্তি হয়েছিলাম, তখন ভেবেছিলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হব। পরিবারও তেমনটা চেয়েছিল। অ্যাকাউন্টিংয়ে ভর্তির পর মনে হলো, আমার প্যাশনের সঙ্গে যাচ্ছে না। যেহেতু পরিবার থেকেও ইচ্ছা ছিল, তাই পরিবারের অনুমতি নিয়েই বলেছি, আমাকে সেরা রেজাল্ট করতে হলে অন্য কিছু একটা করতে হবে।

সিয়াম আহমেদ
ইনস্টাগ্রাম

তখন ল নিয়ে আগাতে থাকলাম। যুক্তরাজ্যের নর্থ আমব্রিয়া ইউনিভার্সিটি নিউক্যাসল থেকে বার অ্যাট ল করেছি। এর আগে ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এলএলবি করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে এক বছর পড়েছিলামও। আমার যখন ইউনিভার্সিটি অব অ্যাসেক্স থেকে উচ্চশিক্ষার অফার ছিল, বার অ্যাট ল কমপ্লিট করার পর পিএইচডি পারস্যু করতে পারতাম, তাহলে আমাকে ইউকে থেকে যেতে হতো। আমি তা চাইনি। আমি ফিরে আসতে চেয়েছি মা–বাবার কাছে।

সিয়াম আহমেদ

সামনে এমনও হতে পারে যে অভিনয় কিংবা ফিল্ম মেকিংয়ের ওপর পড়াশোনা করব। যেহেতু এটাতে আমি মজা পাচ্ছি। দেশে কিংবা দেশের বাইরে যেখানেই সুযোগ পাব, কাজের সঙ্গে ম্যাচ করবে—সেখানেই করব। এটা পুরোপুরি আমার প্যাশনের ওপর।