আঁচলকে পেয়ে আনন্দিত শিলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শুরু হলো ‘ঘর ভাঙা সংসার’ নামে নতুন এক সিনেমা। গত বুধবার সকালে সাভারে এর মহরত হয়। ওই দিন দুপুরের পর শুটিং শুরু হয় সিনেমাটির। এ ছবিতে একত্রে দেখা যাবে আঁচল ও শিরিন শিলাকে।
আঁচলের সঙ্গে কাজের সুযোগ পেয়ে ভীষণ আনন্দিত শিলা। তিনি বললেন, ‘আঁচল আপা অনেক দিন ধরে এই অঙ্গনে কাজ করেন। অনেক বড় বড় তারকার সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা আছে। এই ছবিতে কাজের সুযোগ পেয়ে ভীষণ খুশি লাগছে। তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব। দুই দিন শুটিং করলাম, বেশ ভালো লেগেছে।’
ঘর ভাঙা সংসার ছবিটি পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর। তিনি জানালেন, পারিবারিক দ্বন্দ্ব ও সংঘাতের গল্প নিয়ে ছবিটি।
৩০ জুন পর্যন্ত চলবে এর শুটিং। ছবিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ডিপজল, মাহমুদুল ইসলাম, জয় চৌধুরী প্রমুখ।