আবার খলনায়ক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গেরিলার পর শতাব্দী ওয়াদুদকে আবারও দেখা যাবে নেতিবাচক চরিত্রে। ছবির নাম চোখের দেখা। শতাব্দী বলছিলেন, ‘হ্যাঁ, খলনায়ক চরিত্রে অভিনয় করছি। আমি একজন অভিনেতা। সব ধরনের চরিত্রের মধ্য দিয়েই হাঁটতে চাই। তবে আমার কাছে মনে হয়, খলনায়ক চরিত্রে নিজেকে উজাড় করে অভিনয় করা যায়।’ নেতিবাচক চরিত্রের প্রতি ভালো লাগার কথা এভাবেই বললেন শতাব্দী ওয়াদুদ। বাণিজ্যিক ধারার ছবিতে নিয়মিতই খলনায়ক চরিত্রে নিজেকে দেখতে চান তিনি। শতাব্দীর ভাষায়, এ ধরনের চরিত্রে নতুন নতুন মাত্রা যোগ করে অভিনয় করা যায়। সহজে চরিত্রটি নিয়ে খেলা যায়। গত শুক্রবার ঢাকা বক্সিং স্টেডিয়ামে পি এ কাজল পরিচালিত চোখের দেখা ছবির শুটিংয়ে অংশ নেন শতাব্দী। এরই মধ্যে তিনি শেষ করেছেন বাপজানের বায়োস্কোপ ছবির শুটিং।