আসছে 'পরবাসিনী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিট দ্য প্রেস অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পরবাসিনী সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা
মিট দ্য প্রেস অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে পরবাসিনী সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীরা

শুটিং শেষ হওয়ার তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের ইমন ও ভারতের উর্বশী রাউতেলা অভিনীত ‘পরবাসিনী’ সিনেমা। আগামী ৫ মে আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়া হবে এই সিনেমা। ‘পরবাসিনী’ মুক্তি উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এ সব তথ্য দেন ছবির পরিচালক স্বপন আহমেদ।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহসহ কানাডা, যুক্তরাষ্ট্র, দুবাই, ওমান ও আবুধাবিতে মুক্তি দেওয়া হচ্ছে এই সিনেমা।
স্বপন আহমেদ বলেন, প্রথম ধাপে মুক্তির দুই সপ্তাহ পর ইউরোপ, অস্ট্রেলিয়া ও ভারতে ছবিটি মুক্তি দেব।’
শুটিং শেষ হওয়ার এত সময় পর কেন মুক্তি দেওয়া হচ্ছে ছবিটি? এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, ‘সময় নিয়ে ছবিটি মুক্তির জন্য প্রস্তুত করেছি। এই সিনেমায় প্রচুর অ্যানিমেশন ও গ্রাফিকসের কাজ রয়েছে। থ্রিডিতে অ্যালিয়েন, প্ল্যানেট, ফাইটার প্লেনসহ অনেক কিছুই বানানো হয়েছে। এ বিষয়গুলো কিন্তু সময়সাপেক্ষ ব্যাপার। তাই এতটা সময় লেগেছে।’
মিট দ্য প্রেস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচারক ফরিদুর রেজা সাগর, প্রযোজক সমিতির নেতা খোরশেদ আলম, অভিনেতা ইমন, সোহেল খান, সংগীত শিল্পী ইবরার টিপু ও পারভেজ প্রমুখ।
ইমন ও উর্বশী ছাড়া ‘পরবাসিনী’ সিনেমার অন্য অভিনয়শিল্পীরা হলেন সোহেল খান, অপ্সরা আলী, কাজী উজ্জ্বল, ভারত থেকে উর্বশী, রিত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জুনমালিয়া প্রমুখ।