আসমানির খোঁজে বাপ্পী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার রসুলপুর চরে আসমানি ছবির শুটিংয়ের ফাঁকে বাপ্পী
গাইবান্ধার রসুলপুর চরে আসমানি ছবির শুটিংয়ের ফাঁকে বাপ্পী

ছোটবেলা থেকে একই সঙ্গে বড় হয়েছেন আসমানি ও বাপ্পী। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের সম্পর্কটা বন্ধুত্বে রূপ নেয়। হঠাৎ করে আসমানি চলে আসে ঢাকায়। তার আগে আসমানিকে ভালোবেসে ফেলেন বাপ্পী। ঢাকায় গিয়েও দেখা হয় না বাপ্পীর সঙ্গে আসমানির। একটা সময় জানা যাবে, আসমানি আছেন গাইবান্ধার রসুলপুর গ্রামে। ভালোবাসার মানুষকে খুঁজতে রসুলপুর চরে যান বাপ্পী। ‘আসমানি’ ছবির গল্প সম্পর্কে এভাবেই আগাম ধারণা দিলেন পরিচালক এম শাখাওয়াত হোসেন।

‘আসমানি’ ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক বাপ্পীর নতুন সিনেমা। এই ছবিতে আসমানি চরিত্রে অভিনয় করেছেন সুস্মি রহমান। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোনে মডেল হিসেবে পরিচিতি পাওয়া সুস্মি এবারই প্রথম বাপ্পীর সঙ্গে জুটি হয়ে অভিনয় করছেন।

রসুলপুর থেকে মুঠোফোনে বাপ্পী বলেন, ‘ভালোবাসার মানুষকে খোঁজার পাশাপাশি একটা গ্রামের ছেলে সংগ্রাম এই ছবিতে তুলে ধরা হয়েছে। গতানুগতিক গল্পের কোনো সিনেমা না। শুটিং করে আমি যেমনটা আনন্দ পাচ্ছি, আমার বিশ্বাস দর্শকেরা দারুণ গল্পের একটা ছবি দেখতে পাবেন।’

রসুলপুর চরে আসমানি ছবির শুটিং শেষ করে ১২ জুন ঢাকায় ফেরার কথা রয়েছে বাপ্পীর।