আড়মোড়া ভাঙছে এফডিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনেমাওয়ালা ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকে ইন্তেখাব দিনার ও মম
সিনেমাওয়ালা ধারাবাহিকে শুটিংয়ের ফাঁকে ইন্তেখাব দিনার ও মম

ভেতরটা ফাঁকা। তারকাদের আনাগোনা নেই বললেই চলে। তবে বেশ কয়েকটি ফ্লোরে কাজ চলছে। কাজ বলতে সেট নির্মাণ। মিস্ত্রিরা ব্যস্ত পেরেক-তক্তা-কাঠ নিয়ে। ঈদের পরের এফডিসির ব্যস্ততা বলতে এইটুকুই। নির্মাণ শ্রমিকেরা অবশ্য জানালেন, এসব সেটে দু-এক দিনের মধ্যে কাজ শুরু হবে। গতকাল পর্যন্ত খোলেনি ক্যানটিন। ক্যানটিনের পাশে বসানো হয়েছে অস্থায়ী চায়ের দোকান। ওখানেই ভিড় করছেন এফডিসির নিয়মিত কর্মীরা।
শুটিংয়ে ব্যবহৃত গাড়ি ও অন্যান্য সরঞ্জাম ঠায় পড়ে আছে এফডিসির বিভিন্ন জায়গায়। তবে সিনেমার শুটিং শুরু না হলেও দুটি নাটকের শুটিং চলছে বিএফডিসিতে। নয় নম্বর ফ্লোরে চলছে একটি বেসরকারি টিভি চ্যানেলের ধারাবাহিকের শুটিং।
আর জসিম ফ্লোর ও এর আশপাশে চলছে সিনেমাওয়ালা ধারাবাহিক নাটকের শুটিং। ধারাবাহিকের পরিচালক তুহিন অবন্ত জানালেন, সমরেশ মজুমদারের উপন্যাস সিনেমাওয়ালা থেকেই ধারাবাহিকটির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। সামনের বছরের শুরুতে এটিএন বাংলায় প্রচার হওয়ার কথা রয়েছে নাটকটি।