ইউটিউবে 'বুবলী'-ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বসগিরি’ ছবির ‘বুবলি’ গানের দৃশ্যে বুবলি ও শাকিব খান
‘বসগিরি’ ছবির ‘বুবলি’ গানের দৃশ্যে বুবলি ও শাকিব খান

মুক্তির আগেই গানের ভিডিও দিয়ে আলোচনায় চলে এসেছে ‘বসগিরি’ ছবিটি। ইউটিউবে মুক্তি পাওয়া ছবির আগের তিনটি গানও বেশ প্রশংসা পেয়েছিল। সর্বশেষ মুক্তিপ্রাপ্ত গানটিও বেশ প্রশংসা পাচ্ছে। ছবির নায়িকা বুবলীর নামে লেখা এই গানের ভিডিও রীতিমতো ঝড় তুলেছে ইউটিউবে।
মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মাথায় প্রায় নব্বই হাজারেরও বেশিবার দর্শক ‘বুবলী’ শিরোনামের গানটি দেখে ফেলেছেন। গতকাল রাত ১২টার সময় ইউটিউব চ্যানেল ‘ললিপপ’-এ গানটি মুক্তি দেওয়া হয়।
গানটি ইউটিউবে প্রকাশিত হওয়ার পর থেকেই প্রশংসায় ভাসছেন নায়িকা বুবলী। রোমাঞ্চিত বুবলী বলেন, ‘আমার নিজের নামে লেখা গানটি দর্শকেরা যেভাবে নিয়েছেন, তাতে আমি আনন্দিত। ফোনে, এসএমএস ও ফেসবুকে সবাই প্রশংসা করছেন আমাকে।’

গানের আরেকটি দৃশ্য।
গানের আরেকটি দৃশ্য।

ছবিতে বুবলীর নামে গান করা প্রসঙ্গে ছবির পরিচালক শামীম আহমেদ বলেন, ‘গল্প শোনার পর গীতিকার নিজেই এভাবে গানটি লিখতে উৎসাহিত করেছেন।’
গানটিতে ঢাকাইয়া ভাষা ব্যবহার করা হয়েছে। পরিচালক জানান, সেটা করা হয়েছে নায়ক শাকিব খানের আগ্রহে।
গানটি লিখেছেন কবির বকুল আর সুর-সংগীত করেছেন শওকত আলী ইমন। কোরিওগ্রাফি করেছেন ভারতের আদিল শেখ।
খান ফিল্মসের ব্যানারে ঈদের দিন মুক্তি পাবে ‘বসগিরি’ ছবিটি।