ঈদের পর এফডিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে বলবে ঈদের আগে এফডিসির প্রতিটি ফ্লোর ছিল জমজমাট। নানা ছবির শুটিং চলেছে সেখানে। ঈদ এল, তার পর থেকেই প্রায় শুটিং-শূন্য এফডিসি। গতকাল যখন এফডিসিতে ঢুঁ মারা হয়, তখন মনে হয়, এ যেন বিধ্বস্ত জনপদ! কোথাও কেউ নেই। কিন্তু একটু পরেই এফডিসির ঝরনা স্পটে গিয়ে দেখা যায় হুলুস্থুল কারবার!

এরই মধ্যে ফারুক ওমরের লাভার নম্বর ওয়ান ছবির শুটিং চলছে সেখানে। বোঝা যাচ্ছে, খুব কম সময়ের মধ্যেই আবার ব্যস্ত হয়ে উঠবে এফডিসি।
ছবি ও লেখা: কবির হোসেন