উচ্ছ্বসিত আরিফিন শুভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রেমি ও প্রেমি’ ছবির শুটিংয়ের ফাঁকে আমজাদ হোসেনের সঙ্গে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও পরিচালক জাকির হোসেন রাজু
‘প্রেমি ও প্রেমি’ ছবির শুটিংয়ের ফাঁকে আমজাদ হোসেনের সঙ্গে আরিফিন শুভ, নুসরাত ফারিয়া ও পরিচালক জাকির হোসেন রাজু

এক সময় র‍্যাম্পে কাজ করতেন আরিফিন শুভ। এরপর নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান তিনি। এখন তো বাংলাদেশি চলচ্চিত্রের ব্যস্ত নায়ক। এই মুহূর্তে শুটিং করছেন জাকির হোসেন রাজুর ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার। এই ছবিতে তিনি সুযোগ পেয়েছেন আমজাদ হোসেনের মতো গুণী নির্মাতা ও অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগির। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত শুভ।
শুভ বললেন, ‘ছোট্ট অভিনয়জীবনের শুরুতেই আমজাদ হোসেনের মতো একজন গুণী মানুষের সঙ্গে পর্দা ভাগাভাগি করার ঘটনা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য পরিচালকের কাছে আমি কৃতজ্ঞ।’
শুভ বললেন, ‘ছোট্ট অভিনয়জীবনে আমি অনেক কিছুই পেয়েছি। ভালো মানের কিছু সিনেমায় অভিনয় করেছি। গুণী নির্মাতা ও কলাকুশলীদের সঙ্গে মেশার সুযোগ পেয়েছি। আর দেশ-বিদেশের বাঙালি দর্শকের ভালোবাসার কথা তো বলে শেষ করা যাবে না।’