এ সপ্তাহেও সিনেমা হলে ‘শিমু’

‘মেইড ইন বাংলাদেশ’ ছবিটি এখন শিমু নামে দেখানো হবে বাংলাদেশে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ মার্চ একসঙ্গে সিনেমা হলে মুক্তি পেয়েছিল ‘শিমু’। এ সপ্তাহে নেই কোনো নতুন সিনেমা। ‘শিমু’ ছবির পরিচালক রুবাইয়াত হোসেন জানান, ঢাকা ও ঢাকার বাইরে সাতটির মতো সিনেমা হলে দ্বিতীয় সপ্তাহ চলবে। শিমুতে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, মোস্তফা মনওয়ার, দীপান্বিতা মার্টিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ বাংলাদেশে সিনেমাটি মুক্তি পায়। শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’। টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে।

এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি। ২০১৯ সালের ডিসেম্বরে ফ্রান্স, ডেনমার্ক, কানাডা ও পর্তুগালের বিভিন্ন সিনেমা হলে বাণিজ্যিকভাবে ‘মেড ইন বাংলাদেশ’ নামে মুক্তি পায় ছবিটি। এরপর ২০২০ সালে আমেরিকার বিভিন্ন হলে প্রদর্শনের পর ছবিটি বাণিজ্যিকভাবে দেখানো হয় মেক্সিকো, চীন, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, তুরস্ক ও জার্মানির বিভিন্ন সিনেমা হলে। আর আগামী এপ্রিলে চলচ্চিত্রটি মুক্তি পেতে যাচ্ছে জাপানের বিভিন্ন সিনেমা হলে।

শ্রমিকনেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘শিমু’

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনওয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি, সামিনা লুৎফা প্রমুখ। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

এবার বাংলাদেশে ‘শিমু’

বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস-মিডির ব্যানারে নির্মিত ‘শিমু’ ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহপ্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদ ও রুবাইয়াত হোসেন। আর ছবিটির পরিবেশনা ও আন্তর্জাতিক বিক্রয় প্রতিনিধি ফ্রান্সের পিরামিড ফিল্মস।
‘শিমু’ রুবাইয়াত হোসেনের তৃতীয় ছবি। তাঁর প্রথম ছবি ‘মেহেরজান’ (২০১১) এবং দ্বিতীয় ছবি ‘আন্ডার কনস্ট্রাকশন’ (২০১৫)-এর পর।