এবার ফেরদৌস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেরদৌস
ফেরদৌস

দেশের অন্যতম প্লাস্টিক হাউসহোল্ড, কাস্ট আয়রন, পিভিসি, ইলেকট্রনিকস ও আসবাব প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা মৌসুমী। এবার প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক ফেরদৌস। এরই মধ্যে চুক্তি সই করেছেন তিনি। চুক্তি অনুযায়ী তিনি আগামী এক বছর আরএফএলের বিভিন্ন পণ্যের প্রচারণা কার্যক্রমে অংশ নেবেন।
ফেরদৌস বলেন, ‘আরএফএলের মতো একটি ব্র্যান্ডের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আমি চেষ্টা করব, এই ব্র্যান্ডের গুরুত্বকে সবার মাঝে পৌঁছে দিতে। বিভিন্ন ক্যাম্পেইনেও যুক্ত থাকব।’