কখন যে সিনেমা জগতে ৫০ বছর পার হয়ে গেল...
১৯৭০ সালে সুভাষ দত্তের ‘বিনিময়’ ছবিটি দিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করেন আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল। অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনাও করেছেন। শতাধিক চলচ্চিত্রের বরেণ্য এই অভিনয়শিল্পীর ক্যারিয়ার শুরুর ৫০ বছর পূর্ণ হয়েছে। যদিও বেশ আগেই সিনেমায় অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি কথা বলেন প্রথম আলোর সঙ্গে। জানালেন বর্তমান সময়ের চলচ্চিত্র নিয়ে তাঁর ভাবনার কথা।
‘বিনিময়’ ছবির কথা মনে পড়ে?
যত দূর মনে পড়ে, ১৯৭০ সালের জানুয়ারিতে ছবিটির মহরত হয়। মাস ছয়েক পরই ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।
চলচ্চিত্রে অভিনয় শুরু করার পর ৫০ বছর পার হয়ে গেল। পেছন ফিরে তাকালে কী উপলব্ধি হয়?
মনে হয়, এই তো সেদিন এলাম। কখন যে সিনেমাজগতে ৫০ বছর পার হয়ে গেল...। এ রকম একজন শিল্পীর জীবনে অপরিসীম অবদান রেখেছেন তাঁরা, যাঁরা আমাদের পর্দায় উপস্থাপন করেছেন, যাঁরা ভালোবেসে গ্রহণ করেছেন। পরিচালক, প্রযোজক, সহশিল্পী, দর্শক ও চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট সবাই। আমরা বলি, ফিল্ম ইজ আ কম্বিনেশন অব অল আর্ট ফর্মস। আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও সেভাবে বলা যায়, ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত কম্বিনেশন অব অল ফিল্ম রিলেটেড সেক্টরস। আমার সাধনা, ডেডিকেশন, সামান্য প্রতিভাকে বিকশিত করার জন্য এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। সুতরাং, আমার উপলব্ধি, আমি একা অর্জনকারী নই, আমার অর্জনের ভাগীদার সবাই।
পড়াশোনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয় নিয়ে। নায়ক হওয়ার ইচ্ছা জন্মাল কীভাবে? মন থেকে কি নায়ক হতেই চেয়েছিলেন?
পরিকল্পনা করে কিছুই হয়নি। ভাগ্যই আমাকে চলচ্চিত্রে নিয়ে এসেছিল। হয়তো ভেতরে সুপ্ত প্রতিভা ছিল। আমার বাবা ছিলেন চিকিৎসক। আমাদের পরিবারে প্রকৌশলী আর চিকিৎসকই ছিল বেশি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট চুকিয়েছি ১৯৬৮ সালে। জীবনে কত কিছু যে হতে চেয়েছি—কখনো আর্মি অফিসার, কখনো চিকিৎসক। ইউনিফর্মের স্মার্টনেস আমাকে মুগ্ধ করত।
ফিল্ম ইজ আ কম্বিনেশন অব অল আর্ট ফর্মস। আমার ক্যারিয়ারের ক্ষেত্রেও সেভাবে বলা যায়, ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত কম্বিনেশন অব অল ফিল্ম রিলেটেড সেক্টরস। আমার সাধনা, ডেডিকেশন, সামান্য প্রতিভাকে বিকশিত করার জন্য এই ফ্যাক্টরগুলো কাজ করেছে। সুতরাং, আমার উপলব্ধি, আমি একা অর্জনকারী নই, আমার অর্জনের ভাগীদার সবাই।
সেসব না হয়ে নায়ক হলেন কীভাবে?
কলেজে পড়াকালীন মঞ্চে অভিনয় করতাম। বিশ্ববিদ্যালয়ে এসে আগ্রহ বাড়ল। টেলিভিশন নাটকেও অভিনয় করেছি। নাটকে আমার প্রথম নায়িকা ছিলেন সুজাতা, তখন তিনি ‘রূপবানকন্যা’ হিসেবে খুব জনপ্রিয়।
কোন সময়ে যেন নাটকে ছিলেন?
আমি বরাবরই ইমেজ-সচেতন ছিলাম। নায়ক হয়েই মানুষের মনের মধ্যে থাকতে চেয়েছি। আমি মনে করি, ওয়ান্স আ হিরো অলওয়েজ আ হিরো। যে কাজে আমার ইমেজ থাকবে না, সে কাজ করব না।
১৯৬৭-৬৯ সালে টেলিভিশন ও মঞ্চে কাজ করতাম। অডিশন দিয়ে তালিকাভুক্ত হই। অভিনয়ের প্রতি তখন ক্রমেই আগ্রহ বাড়ছিল। সিনেমা হলে ছবি দেখতে গেলে নিজেকে নায়ক মনে হতো।
কার সিনেমা দেখে নায়ক হতে চেয়েছিলেন?
উত্তম-সুচিত্রাকে দেখে। আমাদের সময় তো তাঁরা ক্রেজ। বাংলার নায়ক মানেই উত্তমকুমার। তখন উত্তমকুমার চিকিৎসক হলে মনে হয়, আমাকেও চিকিৎসক হতে হবে, আইনজীবী হলে আমাকেও আইনজীবী হতে হবে। মনে মনে ভাবতাম, এসব হতে পারলে হয়তো সঙ্গে থাকা নায়িকা সুচিত্রাকে অথবা তাঁর মতো কাউকে পাওয়া হতো (হাসি)। তরুণ বয়সে কেউ যখন হলে ছবি দেখে, তখন তো সে আসলে নায়কে রূপান্তরিত হয়।
সিনেমায় কাজ কমিয়ে দিলেন কেন?
আমি বরাবরই ইমেজ-সচেতন ছিলাম। নায়ক হয়েই মানুষের মনের মধ্যে থাকতে চেয়েছি। আমি মনে করি, ওয়ান্স আ হিরো অলওয়েজ আ হিরো। যে কাজে আমার ইমেজ থাকবে না, সে কাজ করব না। আমি কিন্তু গত ১০ বছরে এই সময়ের সেরা নায়ক শাকিব খানের সঙ্গে ২৫-৩০টি ছবিতে কাজ করেছি। এটাই-বা কম কী! তবে এ-ও মনে করি, আমাকে উপস্থাপন করার লোক নেই। আমার ভেতরের যে শিল্পীমন বা আমার যোগ্যতা এবং আমার যে ম্যাচিউরিটি, তাতে আমার তো ইচ্ছা করে অমিতাভ বচ্চনের মতো গল্পের নায়ক হয়ে কাজ করি। সে রকম গল্প যিনি লিখবেন, পরিচালনা করবেন, সে ধরনের কেউ তো সেই অর্থে নেই। আমি এখনো দুই-তিন ঘণ্টা জিম করি। আমি মনে করি, হিরো হিসেবে আমাকে সব সময় ফিটনেস ধরে রাখতে হবে।
তার মানে আপনি সব সময় বেছে বেছে ছবি করার পক্ষে?
একদমই তা-ই। আমি রোমান্টিক হিরো থেকে অ্যাকশন হিরো হয়েছি। বেছে বেছে ছবি করে স্টারডম ধরে রেখেছি। এ জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি ইমেজ বদল করতে চাইনি। যদিও আমি ছবি পরিচালনা করেছি। ২০০২ পর্যন্ত টানা কাজ করেছি। এরপর অশ্লীলতার কাল শুরু, দর্শক হলবিমুখ হয়ে গেল।
ঢাকার সিনেমায় অশ্লীলতার জন্য কাদের দায়ী করবেন?
ওই সময়ে যাঁরা কাজ করেছেন, তাঁরা সবাই দায়ী। কারণ কেউ তো বাধা দেননি। যেহেতু বাধা দেননি, ফলে দায় সবার ওপর বর্তাবে। তবে অশ্লীলতার এই অধ্যায় ভেঙে দিয়েছে শাকিব খান, সেই কথা কেউই স্বীকার করে না। শাকিব খান একজন নায়ক, পর্দায় তাঁকে একজন পরিপূর্ণ হিরোই মনে হয়। তাঁকে ওই সময়ের দর্শক দারুণভাবে গ্রহণ করেছে। চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শাকিবময় হয়ে গেল। দুর্ভাগ্য, শাকিব আমাদের মতো ভালো পরিচালক পায়নি। যদি পেত, তাহলে আরও অসাধারণ কাজ উপহার দিতে পারত, নিজেকে অসাধারণভাবে মেলে ধরতে পারত। কারণ হিসেবে মনে করি, শাকিব দেখতে সুন্দর, নাচে অসাধারণ, অভিনয় ভালো, ফিটনেস ভালো। একজন সুপারস্টারের যা যা গুণ থাকা দরকার, সবই তাঁর আছে। কিন্তু সে ভালো পরিচালক পায়নি, যেভাবে আমরা পেয়েছি।
পরের প্রজন্মের প্রসঙ্গে আসি। নায়কের ছেলে নায়ক হবে, সে রকমই ধরে নেওয়া যায়। কিন্তু আপনার ছেলে জিয়া আশরাফ স্টার্টআপের সঙ্গে জড়িয়েছেন। তিনি ই-কমার্স সাইট চালডাল ডটকমের অন্যতম প্রতিষ্ঠাতা। ছেলে উদ্যোক্তা হোক, সেটি কি আপনি চেয়েছিলেন?
এটা একান্ত তারই ইচ্ছা। তারা যখন শুরু করে, তখন তো এই বিষয়ে আমার কোনো নলেজই ছিল না। তিন-চারজন বন্ধু মিলে করেছে। আমার পুরো সমর্থন ছিল। আমি মনে করি, সে বিনোদনজগতের নায়ক হয়নি কিন্তু আইটি সেক্টরে সে তো নায়ক। তাঁর সেক্টরের নায়ক হয়েছে।
চলচ্চিত্রে অনেক নায়ক-নায়িকার সঙ্গে কাজ করেছেন। কার সঙ্গে আপনার সুসম্পর্ক গড়ে উঠেছিল?
আমাদের সমসাময়িক যাঁরাই ছিলেন, সবার সঙ্গে আন্তরিক সম্পর্ক ছিল। রাজ্জাক ভাই, আলমগীর, ফারুক, সোহেল রানা—সবার সঙ্গে। আর নায়িকাদের মধ্যে ববিতা, শাবানা, রোজিনা এরপরে যারা এসেছে সুচরিতা, দিতি সবার সঙ্গেই আমার চমৎকার সম্পর্ক ছিল। সেটা একেবারে পারিবারিক সম্পর্ক। সেই সম্পর্ক এখনকার মতো কৃত্রিম ছিল না।
চলচ্চিত্রের এখনকার অবস্থা নিয়ে আপনার মূল্যায়ন কী? যদি কোনো পরামর্শ থাকে, সেটাও বলুন।
আমি শুধু বলতে চাই, প্রযুক্তি ও প্রতিভার সমন্বয়ের ব্যাপারটি নিয়ে আমাদের গভীরভাবে ভাবতে হবে। প্রতিভা ও প্রযুক্তির সমন্বয় করতে পারলে যে সেক্টর এখন যে অবস্থায় আছে, সেটা ইউটার্ন নিয়ে ঘুরে দাঁড়াবে।চলচ্চিত্র নিয়ে আপনার নিজের কোনো ভাবনা আছে কী?ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে কাজ না করলে কোনো কর্মই ফলপ্রসূ হবে না। আমি সবকিছু পর্যবেক্ষণ করছি। বিশ্ব সিনেমা, ওয়েব সিরিজ—সবকিছুর খোঁজখবর রাখছি। ব্যবসায়িক ট্রেন্ড বোঝার চেষ্টা করছি। ডিজিটাল মাধ্যমের জন্য কাজ করার ইচ্ছা আছে।