কর্তন ছাড়াই ছাড়পত্র পেল দুই ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনোসেন্ট লাভ ছবির দৃশ্যে পরীমনি  ও জেভ
ইনোসেন্ট লাভ ছবির দৃশ্যে পরীমনি ও জেভ

গেল সপ্তাহে ঢালিউডের দুটি ছবি পেল সেন্সর ছাড়পত্র। একটি ইনোসেন্ট লাভ, অন্যটি খাসজমিন। কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র পেয়েছে ছবি দুটি।

ইনোসেন্ট লাভ ছবির পরিচালক অপূর্ব রানা বলেন, ‘১৬ আগস্ট ছবিটি দেখে কোনো কর্তন ছাড়াই ছাড়পত্র দিয়েছেন সেন্সর বোর্ডের সদস্যরা।’

এতে অভিনয় করেছেন পরীমনি, জেভ, সোহেল রানা, সুচরিতা, মিজু আহমেদ, কাবিলা প্রমুখ।

এদিকে খাসজমিন ছবির পরিচালক সারোয়ার হোসেন জানান, ১৭ আগস্ট সেন্সর বোর্ড কর্তন ছাড়াই ছাড়পত্র দিয়েছে তাঁর ছবিটির। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক ও বিপাশা কবির। ছবিতে ভূমি কর্মকর্তার ভূমিকায় অভিনয় করেছেন নায়ক সাইমন। তিনি বললেন, ‘একেবারে মৌলিক একটি চরিত্র। যে চরিত্রের সঙ্গে প্রায়ই মানুষের দেখা-সাক্ষাৎ হয়। জমিসংক্রান্ত ঝামেলায় পড়লে মানুষ এই চরিত্রের শরণাপন্ন হয়।’ তিনি বলেন, ‘চরিত্র ও গল্পের ভিন্নতার কারণে ছবিটি নিয়ে আমি আশাবাদী।’

এই দুই ছবির পরিচালকেরা আগামী নভেম্বর মাসে ছবি দুটির মুক্তির কথা জানিয়েছেন।