চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার ছিল চলচ্চিত্রাঙ্গনের শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এ উপলক্ষে সকাল থেকেই বিএফডিসিতে নবীন-প্রবীণ তারকাদের সমাবেশ ঘটে। উৎসবমুখর পরিবেশে ভোট দেন তাঁরা। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ভোট ও এতে হাজির হওয়া তারকাদের আড্ডার কিছু ছবি থাকছে আজ। ছবিগুলো তুলেছেন সাইফুল ইসলাম ও শফিক আল মামুন

.
.

প্রথমবারের মতো ভোট দিয়েছেন মিম। সঙ্গে সায়মন, ইমন ও নিরব (বাঁ থেকে)

.
.

সারি বেঁধে দুই লাইনে দাঁড়িয়ে ভোটারদের অভ্যর্থনা জানিয়েছেন দুই প্যানেলের শিল্পী–প্রার্থীরা

.
.

অগ্রজ অভিনয়শিল্পী ফারুককে পেয়ে আনন্দে আত্মহারা মৌসুমী

.
.

গতবার একই প্যানেল থেকে নির্বাচন করেছিলেন শাকিব খান ও অমিত হাসান। এবার শাকিব নেই, অমিত লড়েছেন সাধারণ সম্পাদক হিসেবে। ভোট দিতে আসা সহশিল্পী শাকিবকে প্রধান ফটক থেকে এগিয়ে নিয়ে যান অমিত হাসান

.
.

ভোট দিতে এসে রোজিনাকে কানে কানে কী যেন বলছিলেন ববিতা, পাশে সুচন্দা

.
.

ভোট দিতে এসেছিলেন জাহিদ হাসানও। তাঁকে স্বাগত জানাতে ছুটে আসেন ওমর সানী

.
.

ভোট দিতে এসেছিলেন অনন্ত ও বর্ষা

.
.

নতুন প্রজন্মের নায়িকা অমৃতাকে উৎসাহ দিচ্ছেন চিত্রনায়ক রিয়াজ