চার বছর পর বড় পর্দায় শখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অল্প অল্প প্রেমের গল্প ছবিতে নিলয় ও শখ
অল্প অল্প প্রেমের গল্প ছবিতে নিলয় ও শখ

প্রায় চার বছর পর বড় পর্দায় নতুন ছবি নিয়ে হাজির হচ্ছেন শখ। নাম অল্প অল্প প্রেমের গল্প। এর আগে ২০১০ সালে মুক্তি পেয়েছিল শখের প্রথম ছবি বলো না তুমি আমার। ওই ছবিতে শখের নায়ক ছিলেন শাকিব খান।

এবারের ছবিতে তাঁর সহশিল্পী নিলয়। নতুন এ ছবি নিয়ে প্রচণ্ড আশাবাদী শখ। শখ বলছিলেন, দর্শকেরা নতুন এ ছবি দেখে মুগ্ধ হবেন। মিষ্টি প্রেমের গল্প বলতে যা বোঝায়, অল্প অল্প প্রেমের গল্প আসলে তা-ই। ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে শখ-নিলয় জুটির এ ছবিটি।

সানিয়াত হোসেনের পরিচালনায় ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শম্পা রেজা, শহিদুল আলম সাচ্চু, কাবিলা, নয়ন, শামীম জামান ও হৃদি।