ছবিতে ছবিতে তাঁদের প্রেমের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যারিয়ারে প্রেম-বিয়ে নিয়েই সবচেয়ে বেশি প্রশ্ন শুনতে হয়েছে। সব সময়ই বুদ্ধি করে সেসব প্রশ্নের জবাব দিয়েছেন। প্রেম করলেও কালেভদ্রে প্রেমিকের সঙ্গে দেখা করেছেন, সেটাও যতটা সম্ভব পাবলিক প্লেস এড়িয়ে। মায়ের চোখ ফাঁকি দিয়ে টাকা জমিয়ে প্রিয় মানুষের জন্য উপহার কিনেছেন। সেই প্রিয় মানুষের সঙ্গে গতকাল আংটি বদল করলেন বিদ্যা সিনহা মিম। ফটো স্টোরিতে তাঁদের প্রেমের গল্প।

১ / ১০
সাত বছর আগে একটি ফেসবুক গ্রুপে মিমের সঙ্গে সনি পোদ্দারের পরিচয়। সেখানে সনির কথা তাঁর ভালো লাগত। পরে তাঁরা দুজন আলাদা গ্রুপ করেন। ছয় মাসের মাথায় প্রেম। ‘ও অসম্ভব লক্ষ্মী আর বিনয়ী ছেলে, প্রেমের প্রস্তাবে না করতে পারিনি,’ জানালেন বিদ্যা সিনহা মিম
ছবি: মিমের সৌজন্যে
২ / ১০
মুঠোফোনেই বেশি কথা হতো। মায়ের চোখ ফাঁকি দিয়ে সনির সঙ্গে দেখা করতেন মিম, ‘একদম স্কুল–কলেজের ছেলেদের মতোই ছিল আমাদের প্রেম।’
ছবি: মিমের সৌজন্যে
৩ / ১০
মিমের এই সম্পর্কের কথা জানতেন শুধু তাঁর বোন ও কাছের বন্ধুরা
ছবি: মিমের সৌজন্যে
৪ / ১০
প্রেম নিয়ে এত লুকোচুরি কেন? মিম বলেন, ‘বাসার লোকজন অনেক দিন এই সম্পর্ক মেনে নেয়নি। যে কারণে লুকোচুরি করতে হয়েছে।’
ছবি: মিমের সৌজন্যে
৫ / ১০
পরিবারকে রাজি করাতে একবার চিত্রনায়ক ফেরদৌসের সহযোগিতা চেয়েছিলেন। রাজিও হয়েছিলেন ফেরদৌস। পরে আর সরাসরি সহায়তার প্রয়োজন হয়নি
ছবি: মিমের সৌজন্যে
৬ / ১০
পরিবারের সিদ্ধান্তেই জন্মদিনে সনি পোদ্দারকে সর্বসমক্ষে পরিচয় করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মিম
ছবি: মিমের সৌজন্যে
৭ / ১০
‘আমি ফেসবুকে ছবিগুলো পোস্ট করার পরে এত এত পজিটিভ মন্তব্য পাচ্ছি, এটা সত্যিই আমাকে অবাক করেছে,’ মিম বলেন
ছবি: মিমের সৌজন্যে
৮ / ১০
বিয়ে করলেও অভিনয় আগের মতোই চালিয়ে যেতে চান মিম। এ নিয়ে সনির সঙ্গে তাঁর বোঝাপড়া ভালো। সব সময় মিমকে অভিনয়ে অনুপ্রাণিত করেন সনি
ছবি: মিমের সৌজন্যে
৯ / ১০
মিমের চাওয়া ছিল, তাঁর পছন্দের পাত্রকে হতে হবে ভালো মনের মানুষ, তাঁর কাজকে সম্মান করবেন, তাঁর চেয়ে লম্বা হবেন। সবই তিনি সনি পোদ্দারের মধ্যে পেয়েছেন। তাঁর বরের উচ্চতা ছয় ফুট
ছবি: মিমের সৌজন্যে
১০ / ১০
‘আমরা যেন আজীবন একসঙ্গে থাকতে পারি,’ সবার কাছে এই শুভকামনাই চাইলেন মিম
ছবি: মিমের সৌজন্যে