জায়েদ খানকে 'স্যালুট!'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জায়েদ খান যখন  পুলিশ কর্মকর্তা
জায়েদ খান যখন পুলিশ কর্মকর্তা

এফডিসির অফিস ভবনে সেট ফেলা হয়েছে নগর মাস্তান ছবির। দাগি সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জরুরি সভা বসেছে পুলিশ কর্মকর্তাদের, এমন একিট দৃশ্য ধারণ হবে। এদিকে অফিস ভবনের নিচে দায়িত্ব পালন করছিলেন সত্যিকার পুলিশের একটি দল।
তখনো শুটিং শুরু হয়নি। মেকআপ-গেটআপ নিয়ে পুলিশের পোশাকে অফিস ভবনের সামনে এসে গাড়ি থেকে নামলেন জায়েদ খান। তিনি ছবিটিতে পুলিশের সিনিয়র এএসপির চরিত্রে অভিনয় করছেন। প্রথম দেখায় তাঁকে পুলিশের বড় কর্মকর্তা ভেবে দায়িত্ব পালনরত পুলিশের সদস্যরা স্যালুট দিয়ে বসলেন। ঘটনায় মজাই পাচ্ছিলেন জায়েদ খান। পুলিশের সদস্যদের অবশ্য বুঝতে দেরি হয়নি, তিনি অভিনেতা জায়েদ খান! জায়গাটা এফডিসি। আর শুটিংয়ের জন্যই তাঁর এই মেকআপ। ঘটনাটি গত মঙ্গলবার সন্ধ্যার।