জুটি হলেন বাপ্পী-পিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


নতুন ছবিতে জুটি হলেন ঢালিউডের নায়ক বাপ্পী চৌধুরী ও নায়িকা পিয়া বিপাশা। ছবির নাম জানে মান। সপ্তাহ খানেক আগে তাঁরা দুজন চুক্তিবদ্ধ হয়েছেন নতুন এই ছবিতে।
গত সোমবার সন্ধ্যায় মগবাজারের একটি স্টুডিওতে হয়ে গেল ছবির মহরত। ছবির জন্য ধারণ করা বেলাল খানের গাওয়া একটি গান বাজিয়ে মহরত ঘোষণা করা হয়। এর আগে রুদ্র নামে পিয়ার একটি ছবি মুক্তি পেয়েছে। শুটিং চলছে এত প্রেম এত মায়া ছবির। জানে মান ছবিতে আরও অভিনয় করছেন অমিত হাসান, মুনমুন, সাদেক বাচ্চু, রেহেনা জলি প্রমুখ। পরিচালক নিরঞ্জন বিশ্বাস জানান, আগামী বছরের শুরুতে টাঙ্গাইলের মহেরা জমিদারবাড়িতে ছবিটির শুটিং শুরু করবেন।