ঢালিউডে নতুন জুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘অচেনা পৃথিবী’-এর মহরতে বাপ্পী ও জলি
‘অচেনা পৃথিবী’-এর মহরতে বাপ্পী ও জলি

জুটি গড়লেন বাপ্পী চৌধুরী ও জলি। ‘অচেনা পৃথিবী’ নামে নতুন একটি ছবিতে অভিনয় দেখা যাবে তাঁদের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসির ভিআইপি প্রজেকশন মিলনায়তনে এ ছবির মহরত হয়ে গেল।
‘অচেনা পৃথিবী’ হবে বাপ্পী ও জলি জুটির প্রথম ছবি। আগামী জুলাই থেকে শুরু হবে ছবিটির শুটিং। বাপ্পী বলেন, ‘শুভর বিপরীতে জলি অভিনীত যৌথ প্রযোজনার নিয়তি ছবিটি দেখেছি। জলির অভিনয় ভালো লেগেছে।’
মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন, প্রযোজক আবদুল আজিজ, ছবির পরিচালক সালমান বিন আকরাম চৌধুরী, ছবির অভিনয়শিল্পী বাপ্পী, জলি, আলীরাজ, অরুণা বিশ্বাস, রেবেকা প্রমুখ।